1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোহার সংবাদদাতা.
ঢাকার নবাবগঞ্জে কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে তিন ফসলি জমি রক্ষায় স্মারকলিপি দেন তারা।

মানববন্ধন বক্তারা বলেন, তেলেঙ্গা গ্রামের খুদু মেম্বার ও তার পুত্র আব্দুর রাজ্জাক হিরু তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে আসছে। সম্প্রতি তারা দক্ষিণ তেলেঙ্গা থেকে কৈলাইল সাইলকা ঘাট যাতায়াতের রাস্তার পাশে কবরস্থান সংলগ্ন কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে পার্শ্ববর্তী ইটভাটায়। বাঁধা দিলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা। এসময় কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাজ্জাদ হোসেন বিপ্লব, সোনাই মাদব, সাইদুল ইসলাম, জলিল মোল্লা, মো. লুৎফর হোসেন, আ. জলিল, চান্দু মাদবর, তাছের মোল্লা, আব্দুস সালাম, তামিম আহমেদ পাবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT