1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতে ৬ দালালের কারাদণ্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতে ৬ দালালের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতে ৬ দালালের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে হুমায়ুন কবীর(৬২),হাবিবুর রহমান (৬০), মোঃ আব্বাস আলী (২৮),মোঃ ফারুক হোসেন (৪০),মোঃ বাহাদুর (৩৯) ও মো: বিল্লাল (২৪)।

আজ (১৮ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। আদালতের বেঞ্চ সহকারি খোরশেদ আলম জানান, ইকুরিয়া বিআরটিএ অফিসে একটি চক্র দীর্ঘদিন দালালি করে ওই অফিসে আসা সেবা গ্রহীতাদের হয়রানি ও প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

এ সময় হুমায়ুন কবীরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা,হাবিবুর রহমানকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা, আব্বাস আলীকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,ফারুক হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা,মোঃ বাহাদুরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা এবং মোহাম্মদ বিল্লালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ পুলিশ সদবস্যবৃন্দা । কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, বিআরটিএ অফিসে আসা সেবাগ্রীতাগন দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছিল। তাই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT