1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর রাশেদ আলী সভাপতি, আরটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণত সম্পাদক এবং নবাবগঞ্জের রাশিম মোল্লা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে রাজধানীর সোয়ারীঘাটের বুড়িগঙ্গা মঞ্চে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ শেষে এ কমিটি গঠন করা হয়।
দুই বছরের এই কমিটির সহ-সভাপতি হয়েছেন বাসসের ঈহিতা জলিল, আজকের পত্রিকার মো. আয়নাল হোসেন, এশিয়ান টিভির লাবন্য ভূঁইয়া। এছাড়া অর্থ সম্পাদক পদে বিটিভির মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসির লিটন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে আজকের পত্রিকার মো. হুমায়ুন কবীর নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুর রশিদ, ক্রীড়া সম্পাদক পদে এনটিভির কুশল ইয়াসির, সাংস্কৃতিক সম্পাদক পদে চ্যানেল আইয়ের অনজন রহমান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ডিবিসির আফসানা জাহান নীলা, কল্যাণ সম্পাদক পদে আজকের পত্রিকার মো. আবুল কাশেম, নারী সম্পাদক পদে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা।
কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন আরটিভির মমিন হোসেন, সংগ্রামের কামরুজ্জামান হিরু, বাংলা ভিশনের দিপন দেওয়ান, বাংলা নিউজের এসএমএ কালাম, চ্যানেল টোয়েন্টি ফোরের রেদোয়ান শুয়েব, যমুনা টিভির রাশেদ নিজাম, একুশে টেলিভিশনের আবু হুরায়রা তামিম, মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু, আরটিভির শাহাবুদ্দিন শিহাব, বাংলা নিউজের দেলোয়ার হোসেন বাদল, এখন টিভির শাহরিয়ার জামান দ্বীপ, দৈনিক সংবাদ প্রতিদিনের মিঠুন সরকার নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া, উপদেষ্টা করা হয়েছে ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, শামীম সিদ্দিকী, আকতার হোসেন, কেএম বাবর আশরাফুল হক, বরুণ ভৌমিক নয়ন, কামরুজ্জামান খান ও সাইদুজ্জামান রওশনকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT