1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে আচরণ বিধি লঙ্ঘন করে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সভা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে আচরণ বিধি লঙ্ঘন করে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সভা

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের বিরুদ্ধে। রোববার বিকেল ৫টায় পুরাতন বান্দুরা এলাকায় বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় দেখা যায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যানারে দেয়া হয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছবি যা সম্পুর্ণ নিষিদ্ধ। এর আগে একই ব্যানারের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু সরকার রাজন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব। এনিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, যেখানে আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত মানা হচ্ছে না সেখানে মানুষ বিভ্রান্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে।
এব্যাপরে বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু সরকার রাজন বলেন, সালমান এফ রহমানের ছবি সংসদ সদস্য হিসেবে দেয়া হয়েছে অন্য কোন কারনে নয়। এসময় তিনি প্রার্থীর সাথে কথা বলতে বলেন।
আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভার বিষয়ে জানতে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, কোন প্রার্থীর প্রচারণায় বা সভায় এমপি বা মন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এমন কোন অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT