1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা

ঢাকার দোহারে তানজিম ইসলাম নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত তানজিম ইসলাম উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। আহত তানজিম ইসলাম জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও প্রতক্ষদর্শীসূত্রে জানা যায়, জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারে র‍্যাফেল ড্র’র সংবাদ সংগ্রহ শেষে অন্য একটি সংবাদ সংগ্রহ করতে তানজিম ইসলাম সেখান থেকে বের হয়ে আসে। পরে তার মোটরসাইকেলটি আনতে যাওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে আহত সাংবাদিক তানজিম ইসলাম বলেন, আমি একটি নিউজ কাভার শেষে আরেকটি নিউজ কাভার করার উদ্দেশ্য বের হই। আমার মোটরসাইকেল আনতে যাওয়ার সময় পেছন থেকে আমার উপর ৬/৭ জন সন্ত্রাসীরা হামলা করে। পরে আমার চিকিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনার পর থেকেই দোষীদের আটক করতে প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT