1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ দায়ের - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের অফিসে এই অভিযোগ দায়ের করেন কোনাখোলাস্থ সিএনজি অটোরিকশার ড্রাইভারগন। অভিযোগ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর মোঃ ফজলুর রহমান প্রতিদিন কোনাখোলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে সিএনজি অটোরক্সা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত কাজে ঘোরাফেরা করেন। তার কাছে সিএনজির গ্যাস এবং ভাড়া চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সিএনজি ড্রাইভারকে মারধর করেন এবং সিএনজিটিও ভাঙচুর করেন। এভাবে তিনি ৮থেকে ১০ জন ড্রাইভারকে মারধর করেছেন এবং একাধিক সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছেন।সিএনজি অটো রিক্সার ড্রাইভারগন ইন্সপেক্টর ফজলুর রহমানের এসব কাজের প্রতিবাদ করলে তিনি তাদেরকে মামলার ভয় দেখান।

সিএনজি অটোরিক্সার ড্রাইভার মোঃ সেলিম জানান, কোনাখোলা সিএনজি স্ট্যান্ড থেকে রাজধানীর মোহাম্মদপুর, আটি বাজার, আব্দুল্লাহপুর ও কদমতলী গোলচত্তর এলাকায় প্রতিদিন প্রায় অর্ধশত সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে। এই সিএনজি অটো রিক্সা চালিয়ে তারা কোন রকমে জীবিকা নির্বাহ করে থাকেন।

কিন্তু প্রতিদিন এই সিএনজি স্ট্যান্ড থেকে ইন্সপেক্টর ফজলুর রহমান নানা অজুহাতে ২ /৩ টি সিএনজি অটোরিকশা নিয়ে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ভাড়া বাবদ কোন টাকা পয়সা দেন না এমনকি গাড়ির গ্যাস পর্যন্ত তিনি দেন না। প্রতিবাদ করলে তিনি মারধর করেন, গাড়ি ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালাগালিজ করেন। গাড়ি নিয়ে তিনি এই অবস্থা করলে আমরা তাহলে কি করে খাব।

মোঃ শওকত আলী নামে অপর এক সিএনজি অটোরিক্সার ড্রাইভার জানান, সরকারি কাজে প্রতিদিন আমরা একটি করে সিএনজি তার অফিসে দিয়ে থাকি। এতে আমাদের কোন অভিযোগ নেই। কিন্তু তিনি ব্যক্তিগত কাজে আমাদের কাছ থেকে জোর করে সিএনজি অটোরিক্সা নিয়ে ভাড়া না দিয়ে সারাদিন খাটাবেন এটাতো মেনে নেয়া যায় না । আমরা তার এই নির্যাতনের হাত থেকে বাঁচতে চাই। এ ব্যাপারে কোনাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফজলুর রহমান জানান, আমি কোন ব্যক্তিগত কাজে সিএনজি অটোরিক্সা নেইনা । শুধু সরকারি কাজের জন্যই তাদের কাছ থেকে রিকুজেশন করে সিএনজি অটোরিকশা নেয়া হয়। তার বিরুদ্ধে সিএনজি অটোরিক্সা ড্রাইভারদের করা অভিযোগ সঠিক নয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT