1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
দোহারে সাংবাদিক তানজিম ইসলামের উপর সন্ত্রাসী হামলা

ঢাকার দোহার উপজেলায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক তানজিম ইসলাম এর উপর পূর্বপরিকল্পিত ভাবে সন্ত্রাসীবাহিনী অর্তকিতভাবে হামলা করে আহত করেছেন। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তানজিম ইসলাম উপজেলার পূর্ব লটাখোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারে র‌্যাফেল ড্র’র সংবাদ সংগ্রহ শেষ করে অন্য একটি সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক তানজিম ইসলাম সেখান থেকে বের হয়ে আসে। পরে তার মোটরসাইকেলটি আনতে যাওয়ার সময় পেছন থেকে অতর্কিতভাবে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তানজিমের উপর হামলা করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনীরা তানজিমকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

সাংবাদিক তানজিম ইসলামকে মেরে আহত করার এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সকল মহল থেকে এ ন্যাক্কার ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে আহত সাংবাদিক তানজিম ইসলাম বলেন, আমি একটি নিউজ কাভার শেষে আরেকটি নিউজ কাভার করার উদ্দেশ্য বের হই। এ সময় আমার মোটরসাইকেলটি আনতে যাওয়ার সময় আগ থেকে ওতপেতে থাকা ৬/৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পেছন থেকে অর্তকিত ভাবে আমি কিছু বোঝার আগেই আমার উপর হামলা করে আমাকে আহত করে। পরে আমার ডাক-চিকিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনার সংবাদ পেয়েই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দোষীদের আটক করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। দ্রæত অপরাধীদের আটক করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT