1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর আহত ৩ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর আহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় ব্যবসায়ীর স্ত্রীরসহ তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ব্যবসায়ীর বৃদ্ধ মা হোসনে আরা(৭৫),স্ত্রী শেফালী বেগম (৪০) ও মেয়ে জোবেদা আক্তার পাখি (২০)। এই ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকায়।
ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, তিনি দক্ষিণ কেরানীগঞ্জের রেল স্টেশনের চায়না প্রজেক্টে ইট বালু ও রডের ব্যবসা করেন। স্থানীয় ভূমি দস্যু ও চাঁদাবাজ চিহ্নিত একটি প্রভাবশালী চক্র রোববার তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদার টাকা না পেয়ে সকালে ওই চাঁদাবাজ চক্রটি তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই চাঁদাবাজ চক্র তার ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৫ লক্ষ ২৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান ব্যবহৃত পোশাক লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা ফ্রান্স প্রবাসী ছেলে শেখ সাদীকে হত্যার হুমকি দিয়ে যায়। এতে তার স্ত্রী শেফালী বেগম, বৃদ্ধ মা হোসনে আরা ও মেয়ে জোবেদা আক্তার পাখি হামলাকারীদের বাধা দিলে হামলাকারীরা তাদের বেদম মারপিট করে। এই ঘটনায় তারা তিনজনেই গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এই হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT