1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আমি বিজয়ী হলে গ্রীন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ শাহীন আহমেদ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আমি বিজয়ী হলে গ্রীন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ শাহীন আহমেদ

  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
আমি বিজয়ী হলে গ্রীন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ শাহীন আহমেদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ বলেছেন, আমি নির্বাচনে জয়লাভ করলে কেরানীগঞ্জকে গ্রীন ক্লিন স্মার্ট হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।

তিনি আজ বিকেলে ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আম বাগিচা খেলার মাঠে তার নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । তিনি আরো বলেন,আমি ইতিপূর্বে তিন তিনবার আপনাদের ব্যাপক ভোটে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। তাই চতুর্থবার এই নির্বাচনে আপনারা আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করবেন। তিনি এই জনসভায় ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে সালাউদ্দিন লিটন ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে রেশমা জামানকে ভোট দেয়ার জন্য আহবান জানান। ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি মোঃ জসিম মাহমুদ,

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, আগা নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT