1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে বনফুলের স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে বনফুলের স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বনফুলের স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে বনফুলের স্যান্ডউইচ খেয়ে অসুস্থ হয়ে পরেছেন ডাক্তার, শিক্ষক ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি।

গত বুধবার দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে (প্রেসক্লাবের বিপরীতে) অবস্থিত বনফুল এন্ড কোং এর স্যান্ডউইচ খেয়ে তারা অসুস্থ হয়ে পরেন। এরপর ভুক্তভোগীরা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসুন্ধরা হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ার কয়েকজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।

জানা গেছে, সদর উপজেলার পোড়রা এলাকার রিসোর্স সেন্টারে পাঁচদিন ব্যাপী ‘সম্বন্বিত একিভূতিকরন শিক্ষা’ (সেন্ট) এর প্রশিক্ষন গ্রহণ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রিশজন শিক্ষক। শেষের দিন দুপুর সাড়ে ১২টায় প্রত্যেকের জন্য বনফুল থেকে সেন্ডউইচ আনা হয়। সেটা খাবার পর থেকেই ত্রিশজন শিক্ষক, তাদের কয়েকজনের সন্তান, তিনজন প্রশিক্ষক ও স্টাফসহ সকলেই অসুস্থ হয়ে পরেন। ডায়রিয়া, বমি, জ্বর ও শরীর ব্যাথা বাড়তে থাকলে তারা হাসপাতালে ভর্তি হন। একইদিন কর্ণেল মালেক মেডিকেল কলেজের কয়েকজন ডাক্তার ও একটি ওষুধ কোম্পানির ষোলোজন স্টাফ বনফুলের স্যান্ডউইচ খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে ৮৮নং মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেনাজ তানিয়া মুনমুন বলেন, প্রশিক্ষণ শেষে বনফুলের স্যান্ডউইচ দেওয়া হয় সেটা খাবার পর থেকেই বমি ও ডায়রিয়া শুরু হয়েছে। মত্ত সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাউফুন নাহার বলেন, সেন্ট প্রশিক্ষণের শেষের দিনে বনফুল থেকে দুপুরে স্যান্ডউইচ আনা হয়। সেটা খাবার পর থেকেই আমরা ত্রিশজন শিক্ষক, তিনজন প্রশিক্ষক ও স্টাফদের সকলেই অসুস্থ হয়ে পরি। এরপর থেকেই হাসপাতালে ভর্তি আছি। আটাশি নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, পোড়রা এলাকায় আমাদের পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ হয়। শেষের দিন সকলে মিলে স্যান্ডউইচ খাই। সেটা খাবার পর-পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই আলম সোহাগ বলেন, বনফুলের স্যান্ডউইচ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়টি শুনতে পেরে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি কিন্তু কোন প্রমাণ না থাকায় ব্যবস্থা নিতে পারছি না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বনফুলের স্যান্ডউইচ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT