1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে বেকারীতে অভিযান - দুই লক্ষ টাকা জরিমানা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে বেকারীতে অভিযান – দুই লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে
দোহারে বেকারীতে অভিযান - দুই লক্ষ টাকা জরিমানা

ঢাকার দোহার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বিএসটিআই’র সহযোগিতায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ওজন ও পরিমাপ মানদ- আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক ২টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে সর্বমোট দুই লক্ষ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/পরিচালকবৃন্দকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স গ্রহণপূর্বক জনস্বাস্থ্য রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
ভ্র্যাম্যমাণ আদালতের অভিযানকালে বিএসটিআই’র পরিদর্শক সিরাজাম মুনীরা, দোহার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ প্রয়াজনীয় সহযোগিতা প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT