1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

সিনিয়র প্রতিদেক
ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি। সোমবার বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে আহবায়ক কমিটির আহবায়ক আজহারুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।

এসময় আহবায়ক আজহারুল হক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন ও বিপ্লব ঘোষ নবনির্বাচিত কমিটির সভাপতি খালিদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাবেক সভাপতি অমিতাভ অপু।

এ সময় উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম খলিল, সাদের হোসেন বুলু ও বিপ্লব ঘোষ।

অনুষ্ঠান শেষে বিগত বছরের প্রেসক্লাবের উনয়ন ও সাংগঠনিক নথিপত্র বুঝে নেন নতুন কমিটির সদস্যরা। সেই সাথে নতুন কমিটিকে ফুল দিয়ে গ্রহণ করেন পুরাতন কমিটি ও প্রেসক্লাবের সব সদস্যরা।

গত ৪ মে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৭ সালের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই অজিত কুমার রায়, ঢাকা জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামীম আরমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাহিদুল হক খান ডাবলু, জহিরুল ইসলাম, ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT