1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বীর মুক্তিযোদ্ধার লীজকৃত জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বীর মুক্তিযোদ্ধার লীজকৃত জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দোহারে বীর মুক্তিযোদ্ধার লীজকৃত জমি দখলের চেষ্টা ও তাকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, গত ৮ই মে বুধবার উপজেলার নারিশা মৌজার ২২নং খতিয়ানের ১৩৮ নং এস,এ দাগের ২৫৪ ও ২৫৫ আর,এসের ৫১শতাংশ জমি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজের নামে লীজ থাকার পরেও স্থানীয় লুৎফর রহমান, আব্দুস সালাম ও তার ছেলে নাদিমুল ইসলাম ও তাদের আত্মীয় আব্দুর রউফের চার ছেলে মোঃ আমিন, হাসান আল মাহমুদ লিটন, আবু সাঈদ, আবু বকর এরা সম্মিলিত ভাবে সরকারি সাইনবোর্ড ভেঙ্গে বাশের খুটি দিয়ে ঘর তুলার চেষ্টা করেছে। এছাড়াও গত ২৯শে এপ্রিল নারিশা পশ্চিম চর বাজারে উপরোক্ত ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজের উপরে অতর্কিত হামলার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি প্রতিহত করে।
এবিষয়ে দোহার থানায় ও উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ।

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ বলেন, আমিন গং এরা দীর্ঘ সময় ধরে আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারের উপর জুলুম ও লাঞ্চনা করার চেষ্টা করে আসছে। গত ২৯ এপ্রিল নারিশা বাজারে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার চেষ্টা করে, তখন স্থানীয়রা তা প্রতিহত করে। ২০২২ এর সেপ্টেম্বরে সরকার আমাকে ৫১ শতাং জমি লিজ দেয়, সেখানেও তারা আমাকে যেতে দেয়নি এই সন্ত্রাসী ও ভূমিদস্যুরা। তারপর গত ৮ই মে আমার সেই জমিতে থাকা সরকারি সাইনবোর্ড ভেঙ্গে বাঁশ দিশে ঘর তুলে। আমি এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দোহার থানার অফিসার ইনচার্জের বরাবর লিখিত অভিযোগ করেছি।
এবিষয়ে ফুলতলা পুলিশ ফাঁড়ির এসআই জসীম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী ম্যাজিসট্রেট সহকারী কমিশনার (ভূমি) মামুন খানের ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT