1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফাজিল সবক অনুষ্ঠান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফাজিল সবক অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফাজিল সবক অনুষ্ঠান

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ঐতিহ্যবাহী ইসলামিয়া কামিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফাজিল (অনার্স পাস) সবক-২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় হিজুলি এলাকায় মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাসে এ সংবর্ধনা ও সবক অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সাভার ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ, সরকারি দেবেন্দ্র কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুস সালাম।

এসময় বৈকুন্ঠুপর দাখিল মাদরাসার সুপার মো. সোলাইমান, স্বরূপাই দাখিল মাদরাসার সুপার মো. ইউসুফ আলী, গোলড়া মাদরাসার সুপার মো. লিয়াকত হোসাইন, তালীমুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মো. মোহসিন উদ্দীনসহ মাদরাসার আলিম ফাজিল ও কামিল স্তরের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সবক প্রদান ও দোআ-মুনাজাত পরিচালনার করেন মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া। মাদরাসায় কামিল স্তরে হাদিস বিভাগের পাশাপাশি ফিকহ বিভাগ এবং ফাজিল পাস কোর্সের পাশাপাশি অনার্স পাস এর কার্যক্রম শুরু করায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়। অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT