1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরাণীগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ডিডিএলজি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরাণীগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ডিডিএলজি

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে
কেরাণীগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ডিডিএলজি (1)

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডিএলজি মেহেদী হাসান। তিনি আজ সকালে শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসে আসা বিভিন্ন সেবা প্রার্থীদের কাছে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। তিনি উপস্থিত সেবা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসের সেবা যেন অতি সহজেই সাধারণ মানুষ পেতে পারে সেই লক্ষ্যে তারা ডিজিটাল সেবাকে আরো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসে কোন সেবা প্রার্থী যেন ভোগান্তির শিকার না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, শুভাঢ্যা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত বাবু। পরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডিএলজি মেহেদী হাসান তেঘুরিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান তেঘুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লাট মিয়া। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ইউনিয়ন পরিষদের কাছ থেকে জনগণ বিভিন্ন সেবা যাতে সহজে পেতে পারে সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT