1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে কারিগরি প্রশিক্ষণ শেষে ইউসেফের সনদ বিতরণ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে কারিগরি প্রশিক্ষণ শেষে ইউসেফের সনদ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
স্বল্প শিক্ষিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে তিন মাসের কারিগরি প্রশিক্ষণের সমাপ্তি সনদ বিতরণ করেছে ইউসেফ বাংলাদেশ নামের একটি বিশ্বমানের দাতব্য সংস্থা।
শুক্রবার বিকেল ৩টায় সাভারের সূচনা পার্টি প্যালেসে ম্যাপস আইসিটি এন্ড আইসিটি কেয়ারের আয়োজনে এ সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে তাদেরকে তিন মাসের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।
ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আব্দুল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন, ইউসেফ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম ও ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ারের পরিচালক মোহাম্মদ শাহ আলম শাওন। সঞ্চালনা করেন সিনিয়র কমিউনিকেশন অফিসার তামান্না মাহমুদ রীমা। বক্তারা সাভারে স্থায়ী একটি ইউসেফ প্রতিষ্ঠানের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউসেফ ক্যাটারপিলারের অর্থায়নে সাভারের মোট ১৬৬ জন বেকার যুবককে কম্পিউটার, ওয়েল্ডিং, লেদ মেশিন যন্ত্রাংশের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ইতোমধ্যেই তাদের প্রায় ৮৭ শতাংশের কর্মসংস্থান হয়েছে। ইউসেফ বাংলাদেশ সারাদেশে প্রতিবছর প্রায় ছত্রিশ হাজার জুবার প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হচ্ছে। ইউসেফ বাংলাদেশ স্বল্প শিক্ষিত ছেলেমেয়েদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও সনদ অর্জনের সুযোগ করে দিচ্ছে।
এসময় ইউসেফ বাংলাদেশ ও ম্যাপসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT