1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে একশত বিশ টাকা। বন্যা, বৃষ্টি ও বর্ডার বন্ধকে দুষছেন বিক্রেতার। শনিবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চারশত টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখে গেছে। জানা গেছে, শুক্রবারও কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি দুইশত আশি টাকা। এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ১২০ টাকা।
বাসস্ট্যান্ডের কাঁচা বাজারে বিশ বছর ধরে কাঁচামালের দোকান করেন আব্দুর রশিদ। তিনি বলেন একদিনের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আমরা ৩৬০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে আনছি। খুচরা বাজারে প্রতি কেজি চারশত টাকা দরে বিক্রি করছি। শুনেছি বর্ডার নাকি একদিন বন্ধ থাকে এজন্য দাম বেড়েছে।
কাচামালের বিক্রেতা আবদুল জলিল জানান, ৩৬০ টাকা দরে পাইকারি কিনতে হচ্ছে। বাজারে সে মরিচ আমরা ৪০০টাকা দরে বিক্রি করছি। খঁরা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। আব্দুর রাজ্জাক বলেন, পাইকারি বাজার থেকে ১৮০০ শত টাকা দিয়ে এক পাল্লা কাঁচামরিচ কিনতে হচ্ছে। এত দাম দিয়ে কিনে সেটা ৪০০টাকা কেজি বিক্রি করেও লসে আছি।
কাঁচামরিচ কিনতে এসে হতভম্ব মজিদ মিয়া। তিনি বলেন দুইদিন আগেও ৭০টাকা দিয়ে একপোয়া কাঁচামরিচ কিনেছি। আজ ১০০টাকা চাচ্ছে।
ভাটবাউর পাইকারি আড়তদার দেওয়ান তুহিন বলেন, টানা বৃষ্টি, বন্যা ও এলসির মাল ঠিক মতো না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচা বাজারে আমরা নজর রাখছি। কোন কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT