1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-দুই, আহত-এক

সিনিয়র প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই মোটরসাইকেল চালক নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোঃ তামিম (১৭) নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিহত আব্দুল মালেক শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের মোঃ ইলাহীর ছেলে ও রিফাত পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে এবং আহত তামিম মদনমোহনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আব্দুল মালেক বাড়ি থেকে মোটরসাইকেলে শোল্লার দিকে যাওয়ার পথে খতিয়া ব্রীজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক আব্দুল মালেক। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহতাবস্থায় তামিমকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ-জালাল জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT