1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
তিন দফা দাবিতে মৎস্য কর্মকর্তাদের মানববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

তিন দফা দাবিতে মৎস্য কর্মকর্তাদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে মৎস্য কর্মকর্তাদের মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তিন দফা দাবিতে মানববন্ধন করেছে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। বৈষম্য দূর করে আগামী সাত দিনের মধ্যে এ দাবি মেনে নেওয়ার আহ্বান করা হয় মানববন্ধনে।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ফিশারিজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বরাবর একটি স্মরক লিপি দেন।

মানববন্ধনে আসা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। কর্মকর্তারা যথাযথ কাজ করলেও তাদের মূল্যায়ন করা হচ্ছে না। কর্মচারীগণ চাকরিজীবনে তাদের ন্যায্য অধিকার এতদিন না পাওয়ায় চরম বৈষম্যের স্বীকার হয়েছে। সংগঠনের যৌক্তিক দাবী বাস্তবায়ন না হওয়ায় মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারীগণের মাঝে চরম হতাশা আর অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চরম হেয় প্রতিপন্ন হচ্ছেন।

মানববন্ধনে তারা আরও বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন শুধু ক্ষেত্র সহকারী/সমমানের পদধারীরা একই পদে ৩৫/৪০ বৎসর চাকুরী করেও এখনো পর্যন্ত কোন প্রকার পদোন্নতি প্রদান করা হয়নি। এসব কাজ চরম বৈষম্যমূলক। আগামী সাত দিনের মধ্যে কর্মচারীদের পদবি পরিবর্তন করে ও ১০ম গ্রেড বাস্তবায়ন এবং পদোন্নতি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মকর্তারা তিন দফা দাবি তুলে ধরে বলেন, আমাদের ১১তম গ্রেডভুক্ত ৪ বছরের ডিপ্লোমা ইন-ফিসারিজ (ইন-সার্ভিস) সনদ অর্জনকারী ক্ষেত্র সহকারী, হ্যাচারী টেকনিশিয়ান, ল্যাব সহকারী বা সমমান পদধারীগণকে উপ সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে পদ পরিবর্তন করতে হবে। ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনপূর্বক সহকারী মৎস্য কর্মকর্তা পদে ১০০% পদোন্নতি দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT