1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে : খন্দকার আবু আশফাক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে : খন্দকার আবু আশফাক

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে : খন্দকার আবু আশফাক

সামনেই নির্বাচন। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সুতরাং আমাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার জনগণের বাড়িতে বাড়িতে যাবেন। যেনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ মাঠে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

আবু আশফাক বলেন, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের ফলে ভোট চোর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাই এই আন্দোলন ঘিরে অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছেন। যারা এই আান্দোলনে নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, দেশরতœ বেগম খালেদা জিয়া শত ষড়যন্ত্রের মধ্যেও এই বাংলাদেশেই আছেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। যার কারনে তিনি ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সময় কোন দূর্নীতি হয়নি। এই আওয়ামী লীগ সরকার এসে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন।

এ সময় দোহার উপজেলা বিএনপির সভাপতি মেছের খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রনেতা জিএস সেন্টু ভূঁইয়া, বিএনপি নেতা জুলহাস উদ্দিনসহ ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT