1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কালোবাজারি করে রাতারাতি কোটিপতি আ’লীগ নেতা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কালোবাজারি করে রাতারাতি কোটিপতি আ’লীগ নেতা

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
কালোবাজারি করে রাতারাতি কোটিপতি বনে গেছেন কবির হোসেন। তিনি একসময় সামান্য ফটোকপি দোকানদার ছিলেন। সেই দোকান ছেড়ে সরকারি খাদ্যশস্য কালোবাজারি করে হঠাৎ বিত্তশালী বনে গেছেন কবির হোসেন। আলোচিত কবির হোসেন, মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

তার বর্তমানে মানিকগঞ্জ শহরের রয়েছে দৃশ্যমান একটি সাত তলা আবাসিক ভবন। পৌলি গ্রামে রয়েছে আলিশান ডুপ্লেক্স বাড়ি ও বিলাসবহুল গাড়ি। এছাড়া তার রয়েছে নামে বেনামে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান।

কবির হোসেন মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকার মাইনুদ্দিন আহমেদের ছেলে। এর আগেও তার কালোবাজারি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগে তিনি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের আইনজীবী ভবনের সামনে ভাড়া দোকান নিয়ে ফটোকপির একটি দোকান করতেন।

সেই দোকান ছেড়ে তিনি সরকারি খাদ্য গুদামে খাদ্যশস্য কালোবাজারি করে কোটিপতি বনে যান। পরবর্তীতে কোটি টাকা নজরানা দিয়ে বাগিয়ে নেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ। এতে হয়ে ওঠেন আরো বেপরোয়া। কালোবাজারি, আদম ব্যবসা, মাদক সিন্ডিকেট, হুনডি ব্যবসা, ভূমিদস্যুতা, টেন্ডারবাজি চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে তৎপরতা চালাতে থাকে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ছত্র ছায়ায় গড়ে তোলেন বিশাল ক্যাডার বাহিনী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে তার নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে গত ১৮ জুলাই এবং ৪ আগস্ট আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিত হামলা চালায়। এরপর ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর কবির হোসেনও আত্মগোপনে চলে যায়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কবির তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় মানুষের জমি দখল, অবৈধ মাটির ব্যবসা, টেন্ডারবাজি, গ্রাম্য সালিসির নামে চাঁদাবাজিসহ মানুষকে জিম্মি করে চালাতে থাকে নির্যাতনের স্টিম রোলার। তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকার লোকজন প্রতিবাদ তো দূরের কথা একটু শব্দটিও মুখে আনতে পারেনি।

ভুক্তভোগী এক আইনজীবী জানান, পৌরসভার কান্দাপৌলি এলাকায় তার ক্রয়কৃত শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় কবির ও তার ক্যাডার বাহিনী। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে মারপিটের শিকার হন ওই আইনজীবী। তিনি এতটাই ক্ষমতাশালী ছিলেন যে আইনজীবী হয়েও কবিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী নারী জানান, কবির শুধু বাংলাদেশ অপরাধ করেননি। তার অপরাধের পরিধি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যক্তি ঘটেছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপেলের ছোট ভাই তারেকের সহযোগিতায় সে দীর্ঘদিন যাবত মানি লন্ডারিং করে বিপুল অংকের অর্থ কামিয়েছে। বিদেশে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, কাউন্সিলর হওয়ার পরে ৩ বছরে কবির কমপক্ষে দশবার বিদেশ ভ্রমণ করেছেন। তিনি, গ্রীস, ইতালী, ফ্রান্সসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তার বিদেশ ভ্রমণ করার উদ্দেশ্যই হুন্ডি ব্যবসা সক্রিয় রাখা।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কবির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাতলা বাড়িটি ২৪জনের। এলাকায় সন্ত্রাসী বাহিনী সম্পর্কে তিনি বলেন, তারা আমার ওয়ার্ডের লোক। গাড়ি ঋন করে কিনেছি। খাদ্যশস্যের কালোবাজারি নিয়ে বক্তব্য চাইলে তিনি সরাসরি দেখা করতে বলেন। মোবাইলে এসব কথা হয়না বলে জানান তিনি।

মানিকগঞ্জের বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক রমজান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে তিনি শুন্য থেকে কোটিপতি বনে গেছে। আমরা চাই তাকে আইনের আওতায় আনা হোক। এবং তার ব্যাংক এ্যাকাউন্ট এবং সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT