1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে জামায়াতের আর্থিক অনুদান প্রদান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে জামায়াতের আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে জামায়াতের আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টারঃ আজ (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা জেলা দক্ষিণের জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সৈরশাসক বললে ভুল হবে সে মূলত একজন রক্তপিপাসু, নরখাদক ডাইনী ছিলেন। ক্ষমতার জন্য ১৬ বছরে সে হাজার হাজার নিরপরাধ মানুষকে খুন, গুম ও কারাগারে আটকে রেখেছিল। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা পেশ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কেরানীগঞ্জ ছাত্র আন্দোলনে ৪ জন শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তারা হচ্ছেন কেরানীগঞ্জ উপজেলার ছোট ভাওয়াল গ্রামের আসাবুদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (১৮), বাহেরচর গ্রামের নূরে আলমের ছেলে ফয়জুল ইসলাম রাজন (২২) পেশা ছাত্র, চন্ডিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ওসমান পাটোয়ারী (১৮) পেশা ছাত্র এবং সাংবাদিক ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান (৩১)। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয় মানুষটির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আব্দুল জব্বার। তিনি বলেন,দেশ নতুন করে স্বাধীন করছে দেশের ছাত্র ও আপামর জনগণ। এই স্বাধীন রক্ষা করতে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক জনাব মোঃ কবিরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল উদ্দিন, আব্দুর রহিম মজুমদার, আব্দুর কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ডাঃ দেওয়ান শহীদুজ্জামান, উপজেলা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, উপজেলার থানা আমীরগণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT