1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার-নবাবগঞ্জে ১১০ টি অস্ত্রের মধ্যে জমা হয়েছে মোট ৮৫ টি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহার-নবাবগঞ্জে ১১০ টি অস্ত্রের মধ্যে জমা হয়েছে মোট ৮৫ টি

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
সারা দেশে মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়েছে অস্ত্র জমার সময়সীমা। এসময়ে ঢাকার দোহারে বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যা পর্যন্ত ২৯টি আগ্নেয়াস্ত্র ও জমা পড়েছে বলে নিশ্চিত করেছে দোহার থানা পুলিশ। এছাড়া সরকারি ও বেসরকারী অফিসগুলোতে মোট ১১ টি অস্ত্র রয়েছে। বাকি ৪টি আগ্নেয়াস্ত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। তথ্যমতে ২০০৯ সালের পর দোহারে মোট বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫০ টি। এরমধ্যে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান মিলে মোট ১৫ টি জমা না হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে নামবে যৌথ বাহিনী। যৌথ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন। দোহারে ব্যক্তি পর্যায়ে থাকা ৩৯ টি অস্ত্রের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দোহার থানাসহ জেলা প্রশাসক কার্যালয় মিলে (পিস্তলসহ বিভিন্ন অস্ত্র) ৩৫ টি অস্ত্র জমা হয়েছে। এখনো ৬টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে রয়েছে। এসকল অস্ত্র কোথাও জমা হয়েছে কিনা এটি নিশ্চত হতে কাজ করছে পুলিশ।
এদিকে ২০০৯ সালের পর নবাবগঞ্জে মোট ৬০ টি আগ্নেয়াস্ত্রের মধ্যে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান মিলে ৫০টি অস্ত্র থানায় জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ্জালাল।
জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরুর খবরে অনেকেই স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT