1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা,পাল্টাপাল্টি অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা,পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

দোহার ( ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী টিটু ভূইয়া জানান, বড় ইকরাশী মৌজায় তার বসতবাড়ির পেছনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে স্থানীয় শফি মোল্লা,সালাম শিকদার, চিনু মোল্লাসহ আরও বেশ কয়েকজন। শনিবার সকাল থেকে জমিতে থাকা গাছপালা কেটে দখলে নেয়ার চেষ্টা করেন তারা। তিনি অভিযোগ করেন শফি মোল্লার কাছে থাকা দলিল সঠিক নয়। এনিয়ে টিটু ভূইয়ার পরিবারের পক্ষ থেকে দোহার থানায় একটি অভিযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। সরজমিনে গিয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে শফি মোল্লা জানান, তার চাচা কাঈয়ুম মোল্লা ১৯৮১ সালে খোকন শরিফের কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করে মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন। সেই জমি পরিমাপের জন্য এখানে কাজ করছেন। বিষয়টি নিয়ে বাধা আসায় তিনিও দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
ঘটনার বিষয়ে দোহার থানার এ,এস,আই- এস এম সোহেল জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে জমির সঠিক কাগজ নিয়ে আসতে বলা হয়েছে। সমাধান না হলে তাদের আদালতের সহায়তা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT