1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে এলজিইডির ল্যাব সহকারী কোটিপতি! - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে এলজিইডির ল্যাব সহকারী কোটিপতি!

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে এলজিইডির মাষ্টার রোলে ল্যাব সহকারী পদে চাকরী করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন শামীম হোসেন। অনুসন্ধানে জানাগেছে, শামীম হোসেন প্রায় ২০ বছর আগে মানিকগঞ্জ এলজিইডিতে দৈনিক ৮৮ টাকা বেতনে চাকরী নেন। তিনি এখনও মাস্টার রোলে একই পদে চাকুরীতে বহাল আছেন। ডেইলী ৮৮ টাকা বেতনে যোগদান করার পর বর্তমানে তার বেতন পাঁচশত কয়েক টাকা হয়েছে। তার এই পদে সরকারি কোন সুযোগ সুবিধাও নেই। এমনকি শুক্রবার এবং শনিবার ল্যাবে কাজ না করলে বেতন পান না তিনি। ডেইলী বেতনে ল্যাব সহকারী পদে চাকুরী করে মানিকগঞ্জ শহরের বুকে ৬ শতাংশ জমির উপর গড়ে তুলেছে একটি দুইতলা ভবন। এবং বানিজ্যিক উদ্দেশ্যে একই এলাকায় ৭ তলা ভবনের কাজ চালিয়ে যাচ্ছে তিনি। এলজিইডির ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে গেছেন তিনি। শামীম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রহদহ গ্রামের মৃত রাশেদ খানের ছেলে। এলাকাবাসী জানান, শামীম এলজিইডিতে চাকরী করেন। তার বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। তার বাবা একজন কৃষক ছিলেন। তিনি এখন এলাকায় তেমন আসেন না। এলজিইডি মানিকগঞ্জের ল্যাব সহকারী শামীম হোসেন  বলেন, আমি ছোট একটা দুইতলা বাড়ি করেছি। আর ৭তলা ভবনটি আমরা আত্মীয় স্বজন মিলে পার্টনারে করছি। আমি এলজিইডিতে ১৫ হাজার টাকার মতো বেতন পাই। আমার একটি গ্রীল ওয়ার্কসপের দোকান আছে। এছাড়া আমার স্ত্রীর নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। সেই লাইসেন্স দিয়ে এলজিইডি, গনপূর্তে অনেকেই ঠিকাদারি করে। এর একটা অংশ আমি পাই। এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, শামীম মাষ্টার রোলে এলজিইডিতে চাকরী করেন। তিনি কাজ করলে বেতন পাবেন। তার সরকারি কোন সুযোগ সুবিধা নেই। তিনি যদি অনৈতিক ভাবে বাড়ি গাড়ি সম্পদের মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT