1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ২৩৩ জনের নামে মামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ২৩৩ জনের নামে মামলা

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

দোহার(ঢাকা)প্রতিনিধি.
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ঢাকার নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলাকোপা খন্দকার হাটি গ্রামের এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানার মামলা নম্বর ১৭, তারিখ-২১/০৯/২৪।
এ মামলায় আরও আসামী হয়েছেন, সাবেক এমপি খন্দকার হারুন অর রশিদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ গেইটের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যান বাদীসহ ছাত্র-জনতা। এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়।
ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ নেতাকর্মীরা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটনায়, লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় বাদী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ছাত্র-জনতা এদিক-ওদিক ছুটে চলে যায়। বাদীকে একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে পা ভেঙে আহত করে। পরে মৃত ভেবে ফেলে যায়। পরে আন্দোলকারীরা তুলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সালমান এফ রহমানকে প্রধান আসামী করে গত ২৫ আগষ্ট দোহার থানায় ও ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় আরও দুটি মামলা রুজু হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT