1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যবহৃত আ’লীগ নেতার আগ্নেয়াস্ত্র উদ্ধার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যবহৃত আ’লীগ নেতার আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে ব্যবহৃত আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেলের শটগানটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকালে মানরা এলাকার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। কিছুটা পিছুহটে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তাদের ধাওয়া করলে পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় ছাত্র-জনতা। পরে জানাযায় শটগানটি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলের। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট নিজের লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র খুজে পাওয়া যাচ্ছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুলতানুল আজম খান (আপেল)। উদ্ধার করা অস্ত্রটির সাথে সাধারণ ডায়েরি করা অস্ত্রের মিল রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT