1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
মা ইলিশ রক্ষায় ঢাকার দোহার উপজেলার করমআলীর মোড়, লটাখোলা, মৈনট ঘাট, মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মামুন খান। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ০২ জন জেলেকে ইলিশ মাছ ধরা থেকে নিবৃত্ত করা ও আব্বাস আলী বরফকল, আলিফ বরফকল, পপি বরফকল এবং অনিক বরফকল নামক ০৪ টি লাইসেন্স বিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ০৪টি বরফকলে সর্বমোট ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এছাড়া জব্দকৃত আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ সহযোগিতা প্রদান করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি আগামী ০৩ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT