1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা পাচ্ছেন না তারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ডাক্তার না দেখিয়েই ফিরে যাচ্ছেন অনেকেই। এ সুযোগে দালালের ক্ষপ্পরে পরে অপচিকিৎসা ও অর্থনৈতিকভাবে সর্বশান্ত হচ্ছেন চিকিৎসা সেবা প্রার্থীরা।

জানা গেছে, মানিকগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রতিদিন একহাজার থেকে একহাজার পঞ্চাশ জন রোগী সেবার জন্য টিকেট নিয়ে থাকেন। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখার কথা থাকলেও ডাক্তার আসেন দশটার পর। আবার দুপুর ১টার আগেই চেম্বারে ছেড়ে চলে যান তারা। ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও সাধারণ রোগীরা চিকিৎসা পেতে ভোগান্তি ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে সোমবার সকাল দশটায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ও পুরাতন ভবনের টিকেট কাউন্টারে কয়েকশত নারী-পুরুষের ভীর দেখা গেছে। দীর্ঘ সময় দাড়িয়ে টিকেট নিচ্ছেন তারা। নতুন ভবনের ২১৫ নং কক্ষের অর্থোপেডিক্স (সার্জারি), ২১২ নং কক্ষের মেডিসিন, ২১৩ নং কক্ষের চর্ম ও যৌন, ২১১ নং কক্ষের হৃদরোগ, ২০৮ নং কক্ষের গাইনী, ২০৭ ও ২০১ নং কক্ষের সামনে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেলেও কোন কক্ষেই ডাক্তারের দেখা পাওয়া যায়নি। কোন কোন লাইনে রোগীরা দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে না পেরে অবশেষে লাইনের মাঝেই বসে পরেছেন। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, দেড় থেকে দুই ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ডাক্তার এখনো আসে নাই। অপেক্ষা করে অনেকেই ফিরে গেছেন।

সদর উপজেলার আউটপাড়া এলাকার হাসান মিয়া বলেন, বৃহস্পতিবার এসে ঘুরে গেছি ডাক্তার দেখাতে পারি নাই। সেদিন নাকি হাসপাতাল বন্ধ ছিল। আজ রবিবার টিকেট কেটে এক ঘন্টার উপর অপেক্ষা করেও ডাক্তার দেখাতে পারলাম না। এরমাঝে কয়েকজন দালাল তাদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে বললেও অনেক টাকা লাগবে এই ভয়ে আমি যাইনি। কিন্তু আমার সামনে কয়েকজনকে দালালেরা ফুসলিয়ে নিয়ে গেছে।

গড়পাড়া এলাকার গৃহিণী রুমা বলেন, সকাল সাড়ে সাতটায় হাসপাতালে এসে এক ঘণ্টার মতো অপেক্ষা করে টিকেট পেয়েছি। ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি দেড় থেকে দুই ঘন্টা হয়ে গেছে। এখন সকাল দশটা চার মিনিট তবুও ডাক্তার আসে নাই। কখন আসবে সেটাও কেউ বলছেনা। চিকিৎসা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছি আমরা।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, আমাদের চিকিৎসকের সংকট রয়েছে। আগে ভর্তি রোগীদের রাউন্ড শেষ করে তারপর চিকিৎসকেরা আউটডোরে বসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT