1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ইলিশ শিকারে নৌকা প্রতি চাঁদা ১৫শ’ অন্তরালে বড় সিন্ডিকেট - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ইলিশ শিকারে নৌকা প্রতি চাঁদা ১৫শ’ অন্তরালে বড় সিন্ডিকেট

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন পদ্মা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেল জরিমানা করা হয়েছে প্রায় ৪০ জনকে। এর পরেও থেমে নেই কিছু অসাধু জেলেরা। প্রতি রাতেই নামছেন ইলিশ শিকারে। এদের নিয়নন্ত্রণ করেন বড় একটি সিন্ডিকেট। উপজেলার মেঘুলা, মধুরচর, কাজীরচর, বিলাশপুর ও মাহমুদপুরে রয়েছে এমন সিন্ডিকেটের সদস্যরা। এমন অভিযোগে অনুসন্ধানে বের হয়ে আাসে নানা তথ্য।
মেঘুলা মৎস সমিতি নামে একটি ভূয়া সমিতির পরিচয়ে সংগঠণের সাধারণ সম্পাদক পরিচয়ে দ্বীন ইসলাম নামে একজন নৌকা প্রতি চাঁদা তোলেন ১৫শ’ টাকা। বৃহস্পতিবার জেলে পরিচয়ে তার সাথে কথা হলে তিনি জানান ইলিশ শিকারে পদ্মায় নামতে হলে নৌকা প্রতি দিতে হবে এই টাকা। পুলিশে ধরলে নাম বললেই ছেড়ে দিবে। তিনি বলেন, পুলিশের কাছে এই তালিকা চলে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, বিলাশপুরের কুলছড়ি এলাকার খলিল মোল্লা,শহর মিনা ও রিপন খলিফাসহ আরও অনেকে এই সিন্ডিকেটে কাজ করেন।
এবিষয়ে খলিল মোল্লা অভিযোগ অস্বিকার করে বলেন, আমি এর সাথে জরিত নই। প্রমান হলে শাস্তি মাথা পেতে নেব।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁিড়র ইনচার্জ নূর-আলম জানান, নিষেধাজ্ঞার পর থেকে উপজেলা প্রশাসনের সাথে নিরলস কাজ করছে নৌ পুলিশ। কেউ পুলিশের নাম ব্যবহার করে চাঁদা নিলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কোন নৌ পুলিশ সদস্য জরিত থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে দোহার উপজেলা মৎস অফিসার শিরিন সুলতানা মুন্নী বলেন, আমরা দিনরাত অভিযান পরিচালনা করছি। যারা চাঁদা তুলে জেলেদের পদ্মায় ইলিশ শিকারে পাঠায় প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT