1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
এশিয়া বার্তায় সংবাদ প্রকাশের পর পদ্মায় প্রশাসনের অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

এশিয়া বার্তায় সংবাদ প্রকাশের পর পদ্মায় প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের পদ্মা নদীতে প্রশাসনের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। গত ১৮ অক্টোবর শুক্রবার ‘‘মিলে মিশে পদ্মার বালু লুটপাট’ এই শিরোনামে সাপ্তাহিক এশিয়া বার্তাসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সোমবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে ২৫ জনকে আটক ও ২টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। বিকেল ৩ টায় নদীর মাঝ হতে তাঁদেরকে আটক করা হয়।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের নেতৃত্বে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকার ও দোহারের একটি সিন্ডিকেট এ বালু ব্যবসার সাথে জড়িত। তাঁরা মানিকগঞ্জের নেছরাগঞ্জে ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন না করে দোহারের সীমানায় অবৈধ ভাবে বালূ তুলে বিক্রি করছে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
ধোয়াইর এলাকার মনির হোসেন বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ীরা দোহারের সীমানায় প্রবেশ করে বালু তুলছে। কারণ এখানে বালুর স্তর ভালো এবং বিক্রি হয় বেশী। তাই তারাঁ এলাকা বেছে নিয়েছে। সাধারণ মানুষ তাদেঁর প্রতিবাদ করতে সাহস পায়নি। রোববার এলাকাবাসী মাটি কাটা বন্ধে এবং তাঁদের ঘরবাড়ি রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আলী আকবর খান বলেন, তিনি ও তাঁর লোক মাসুদ এবং অনু এরা সবাই বৈধ ইজারা নিয়ে বালু কাটছেন। তাঁরা প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে হরিরামপুরের নেছরাগঞ্জ কমৌজায় সরকারী বালু মহালের ইজারা নিয়েছেন। তবে দোহার সীমানায় কারা মাটি কাটে তা তিনি জানেন না।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, নদী থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। তবে পদ্মার তীর সংরক্ষণের কাজের সাথে জড়িত কয়েকজন আছে। তাঁদের প্রকল্পের ম্যানেজার ওই লোকগুলো চিহ্নিত করলে বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT