1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ডায়াগনস্টিক সেন্টারের নেই বৈধ কাগজ,ডাক্তার না হয়ে দেখেন রোগী - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ডায়াগনস্টিক সেন্টারের নেই বৈধ কাগজ,ডাক্তার না হয়ে দেখেন রোগী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে বৈধ কাগজ ছাড়া চলছে মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার না হয়ে রোগী দেখেন সানী বিপুল নামে এক ব্যক্তি। এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে সরজমিনে উপজেলার সোনবাজু বেড়িবাধ এলাকায় গিয়ে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারের ভেতরেই একটি চেম্বার খুলে প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে রোগী দেখেন বিপুল। এসময় একটি প্রেসক্রিপশন আসে প্রতিবেদকের হাতে। প্রেসক্রিপশনে ডাক্তার লেখা না থাকলেও সানী বিপুলের ফেজবুক আইডিতে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রভাবিত করেন রোগী ও সাধারণ মানুষকে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালে দোহারের কার্তিকপুরে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিকে রোগী দেখার অপরাধে প্রতিষ্ঠান সীলগালা করেন ততকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় বেশকিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর ঢাকার নবাবগঞ্জে সানী বিপুল খুলে বসেন আরও একটি প্রতিষ্ঠান।
তার কাছে লাইসেন্স এর কপি দেখতে চাইলে প্রতিষ্ঠানের একটি লাইসেন্স কপি দেন তিনি। যেই কপিতে উল্লেখিত বারকোড স্ক্যান করলে তথ্য গড়মিল পাওয়া যায়। কপিতে উল্লেখিত মালিকানার নামেও নেই তার নাম। নবাবগঞ্জে সরকারি তালিকায় এই নামে কোন ডায়াগনস্টিক সেন্টারের তথ্য পাওয়া যায়নি। সানী বিপুলের কাছে প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের সার্টিফিকেট চাইলে তিনি কোন কাগজই দেখাতে পারেননি। বারকোডে তথ্য গড়মিল বিষয় জানতে চাইলে নবাবগঞ্জের স্যানিটারী অফিসারের সাথে কথা বলতে বলেন তিনি।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সকল প্রকার শর্ত মেনে বৈধ কাগজের নিমিত্তে প্রতিষ্ঠান পরিচালনা ও বিএমডিসির অনুমোদিত ডাক্তারের নিয়োগপত্র ও লাইসেন্স কপি হালনাগাদ রাখতে হবে। এছাড়া প্রজ্ঞাপনের ৩ নং অনুচ্ছেদে বলা হয় ডায়াগনস্টিক সেন্টারে শর্তের বাইরে অন্য কোন সেবা প্রদান করা যাবে না।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম শাখাওয়াাত হোসেন বলেন, এমন ঘটনার বিষয়ে কোন তথ্য জানা নেই। আইনের বহির্ভূতভাবে কেউ চিকিৎসাসেবা ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আক্তার বলেন, চিকিৎসা সেবা নিয়ে কেউ মানুষের সাথে প্রতারনা করলে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সকল প্রকার বৈধ কাগজ ছাড়া কেউ যদি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT