1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সেনা পুলিশ চেকপোষ্ট চলাকালে ধাওয়ায় ব্যবসায়ী নিহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে সেনা পুলিশ চেকপোষ্ট চলাকালে ধাওয়ায় ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি.নবাবগঞ্জ,ঢাকা.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর মোড়ে সেনাবাহিনী ও পুলিশের চেক পোষ্ট চলাকালে এক  মটরসাইকেলকে ধাওয়া দিলে আরোহী পড়ে গিয়ে মারা যায় বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে সুমন মোল্লা(৪০)। সে এলাকার একটি বাজারে ফার্নিচার ব্যবসা করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ঢাকা নবাবগঞ্জ সড়কের টিকরপুর মোড়ে সেনা পুলিশের চেকপোষ্ট চলাকালে সুমন মোল্লা মটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় সেনা সদস্যরা তাঁকে থামতে বললে সে ভয়ে জোরে মটর সাইকেল চালাতে থাকে। পরে তাঁকে ধাওয়া করলে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সেনা সদস্য ও পুলিশ তাঁকে উদ্ধর করে গুরুতর আহত অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন টিপু তাঁকে মৃত্যু ঘোষনা করে। এসময় সেনাবাহিনীর টিম হাসপাতালে লাশ দেখে চলে যায়। পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করে। নিহতের মোবাইলের সূত্র ধরে পুলিশ তাঁর পরিবারকে খবর দিলে ছেলে সামির হোসেন ও সুমন মোল্লার মা ছবুরণ বেগম হাসপাতালে এসে লাশ সনাক্ত করে।
ছবুরন বেগম বলেন, আমি কোনো বিচার পাবো না। বাবা তোমরা আমার ছেলের লাশটি দাও। এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়ে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সাথে পুলিশের যৌথ চেকপোষ্ট চলার সময় সে রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে মারা যায়। তবে লাশটি ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানোর কথা জানান তিনি।
এবিষয়ে চেকপোষ্ট এলাকায় দায়িত্বরত মেজর রাহাতকে তাঁর মুঠোফোনে কল দিয়ে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT