1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
লুণ্ঠিত ৩১ লাখ টাকার সিগারেটসহ ডাকাত গ্রেপ্তার  - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

লুণ্ঠিত ৩১ লাখ টাকার সিগারেটসহ ডাকাত গ্রেপ্তার 

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে আমেরিকান টোবাকো কোম্পানির ওয়ার হাউজ থেকে ডাকাতি হওয়া একত্রিশ লাখ টাকার সিগারেটসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ আলী (৪২) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে।  বুধবার জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২৯ অক্টোবর শিবালয় থানার বরংগাইল এলাকার রুমি ফিলিং স্টেশনের পূর্বপাশে আমেরিকান টোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউটর অফিসে ডাকাতির ঘটনা ঘটে। দশ থেকে বারো জনের ডাকাত দল কোম্পানির সিকিউরিটি গার্ডদের সিঁড়ির নিচে বেঁধে রাখে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা বড় কাটার মেশিন দিয়ে অফিসের জানালার গ্রিল কেটে অফিসের ভিতরে প্রবেশ করে। তারা ভিতরে অবস্থানরত কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউনের তালা ভেঙ্গে ফেলে। এরপর সেখানে থাকা ব্যানসন, গোল্ডলিপ, লাকিষ্ট্রাইক, ষ্টার, রয়েলস্, ডার্বিসহ বিভিন্ন ব্রান্ডের ছেষট্টি লাখ পঁচানব্বই হাজার নয়শত তেষট্টি টাকার মোট ৮৯ কেস সিগারেটসহ বিভিন্ন দেশী ও বিদেশী ব্রান্ডের ৫ টি মোবাইল লুন্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় আমেরিকান টোবাকোর পক্ষ থেকে শিবালয় থানায় এজাহার দায়ের করা হয়। পুলিশ সুপার মো.বশির আহমেদের দিক নির্দেশনা এবং অফিসার ইনচার্জ এ আর আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে ঘটনা তদন্তে তৎপর হয় পুলিশ। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. মুজিবুর রহমান শিবালয় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। তারা তথ্য প্রযুক্তির সহযোগিতা ও বিশ্বস্ত সোর্স নিয়োগ করে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার আউটবাগ গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোহাম্মদ আলীকে (৪২) গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার সময় সিএমপির ডাবলমুরিং থানার মৌলভী পাড়া থেকে গ্রেফতার করে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারই ভাই আসামী মো. মামুনের (৪০) বাড়ির গোডাউন থেকে একত্রিশ লাখ পাঁচহাজার ছয়শত তিরানব্বই টাকা মূল্যের লুণ্ঠিত বিভিন্ন ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। মামলার বাকি আসামীদের গ্রেফতারসহ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT