1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শখের গ্রামোফোন ও দোহারের একজন আব্দুল আলীর গল্প - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

শখের গ্রামোফোন ও দোহারের একজন আব্দুল আলীর গল্প

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
নতুন প্রযুক্তির কাছে হার মেনে গ্রামোফোন বা কলের গান বেশ কয়েক দশক আগেই বাঙালির জীবন থেকে বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে সংগীত-সংস্কৃতির অমূল্য সম্পদ, ঐতিহ্যের এক প্রাণময় ধারা। হারিয়ে যাওয়া এই গ্রামোফোন প্রায় ৬০ বছর ধরে যত্নে রেখেছেন ঢাকার দোহার উপজেলার বাসিন্দা আব্দুল আলী। যুবক বয়সে প্রথমে শুরুটা ছিলো কলের গান দিয়ে। ঐ সময়ে প্রথম গ্রামোফোন ও মাইক ভাড়া দিয়ে শুরু করেন জীবিকা। আজ কালের বিবর্তনে অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে তার এই ব্যবসা। সাউন্ড সিস্টেম ও অন্যদের অধুনিক সব যন্ত্রাংসের ব্যবহারের ফলে আব্দুল আলীকে খুব কম ডাকে মানুষ। টাকার অভাবে দোকান না দিতে পেরে নিজেই থাকার দোচলা ঘরেই রেখেছেন মাইক, নিজে হাতে তৈরি করেন ব্যাটারী। ঘরের ভেতরে থাকার পরিবেশ নেই বল্লেই চলে। দুই মেয়ের বিয়ে দিয়ে এখন তিনি ও তার স্ত্রী কোনমতে পার করছেন দিন। তবে স্বপ্ন দেখেন এখনো আব্দুল আলী। কিছুটা অর্থ পেলে হয়তো একটি দোকান নিয়ে বাড়াতে পারবেন ব্যবসার পরিধি। দিতে পারবেন একটি বসবাসের ঘর।
আব্দুল আলী জানান, জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা থাকলেও সততার সাথে অতিবাহিত করেছেন এতগুলো বছর। সংসারে টানাপোড়ন থাকলেও বিক্রি করেননি সখের গ্রামোফোন। তিনি আরও বলেন, ওয়াজ মাহফিলসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে জন্য তার বাড়ি থেকেই ভাড়া দেন ব্যাটারী ও মাইক।
প্রতিবেশীরা জানান, আব্দুল আলীর জীবন যুদ্ধ অনেক আগে থেকেই দেখছেন তারা। শুরুতে তিনিই প্রথম গ্রামোফোন দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। এখন অর্থের অভাবে অনেকটা সংকোচিত তার ব্যবসা।
প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য শিহাবুর রহমান বলেন, আব্দুল আলী সরকারিভাবে বয়স্কভাতা পেলেও তার ব্যবসা পরিচালনার জন্য দরকার আরও অর্থ। তাহলে হয়তো ঘুরে দাড়াঁবে আব্দুল আলী।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT