1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাই - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাই

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জে আজাদ (১৭) নামের এক অটোরিক্সা চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত আজাদ দোহার উপজেলার চর লটাখোলা গ্রামের ফজল মোল্লার ছেলে। শনিবার (৯নভেম্বর) রাত ১০টার দিকে নবাবগঞ্জের চালনাই চক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিক্সা চালক আজাদ জানায়, শনিবার দুপুরে ২ ব্যক্তি তার রিক্সা সারাদিনের জন্য ভাড়া নিয়ে দোহার ও শ্রীনগেরর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। রাত ১০টার দিকে নবাবগঞ্জ যাওয়ার সময় দোহার ও নবাবগঞ্জের সীমানাবর্তী চালনাই চকে থামতে বললে ঝোপের আড়াল থেকে আরও ৩/৪ জন লোক বের হয়ে রিক্সা চালক আজাদকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে রাস্তা থেকে দুরে একটি ঝোপের ভেতর ফেলে দিয়ে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সারা রাত সেখানেই ছিলেন আজাদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর চালনাই চকের একটি ঝোপ থেকে আহত আজাদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আজাদ গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে আহতের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT