1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদ্রাসা প্রিন্সিপালের উপর হামলা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদ্রাসা প্রিন্সিপালের উপর হামলা

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

ওয়াজ মাহফিলে আলোচিত উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সোলাইমান হোসেন। উপর্যুপরি হামলায় গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
শনিবার বিকেলে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আন নূর তাহফিজুল কুরআন মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোলাইমান ওই ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী শেফালী আক্তার ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় রাতেই প্রধান আসামি কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তাইজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর শনিবার দিবাগত রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর মোহাম্মাদীয়া তাজবিদুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ ওয়াজ মাহফিলের আয়োজন করে। সেখানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা ইয়াহিয়া তাকী। ওয়াজের একপর্যায়ে তিনি ইসকনের উগ্রতা এবং ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী হত্যার বিষয়ে কথা বলেন। এ সময় ৮ নং ওয়ার্ড সদস্য তাইজুল ইসলাম বক্তাকে এ বিষয়ে ওয়াজ করতে নিষেধ করেন। এতে মাহফিলের শ্রোতা দর্শকেরা তাইজুল মেম্বারের বিরুদ্ধে স্লোগান দেন এবং বক্তাকে তার ওয়াজ অব্যাহত রাখতে বলেন। সেসময় অনেকের সাথে সভাপতির বিরুদ্ধে স্লোগান দেন মাওলানা সোলাইমান। পরের দিন বিকেলে তাইজুল মেম্বারের ছেলে রিফাত, সজল তারেক, সোলাইমান খানসহ ১০ থেকে ১২জনকে সাথে নিয়ে আন নূর মহিলা মাদ্রাসায় যান। তারা বক্তার পক্ষে ও সভাপতি তাইজুল মেম্বারের বিপক্ষে শ্লোগান দেওয়ার সাহস কোথায় পেলেন বলে মাওলানা সোলাইমানের উপর হামলা করেন। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে সোলাইমানকে মানিকগঞ্জ জেলাসদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, অভিযোগ পেয়ে রাতেই প্রধান আসামী তাইজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT