1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরমপূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরমপূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণের বাড়তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে। বাড়তি ফি আদায় করতে অনেক পরিবার হিমশিম খেতে হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, এ বছর এসসসসি পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ২১২০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ২২৪০ টাকা নির্ধারন করা হলেও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের নিকট হতে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সন্তানের ভবিষ্যদের কথা চিন্তা করে অনেকে বাড়তি ফি দিয়েই ফরমপূরন করেছেন। ৯ ডিসেম্বরের পর জরিমানা আদায় করতে হবে বলে তথ্যে জানা যায়।
একজন শিক্ষার্থীর অভিভাবক জানায়, সরকার নির্ধারিত ফি যোগাড় করতে কষ্ট হচেছ সেখানে বাড়তি ফি আদায় করাটা অনেক কঠিন হয়ে পড়েছে।
কাটালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ মুঠোফোনে জানান, পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য কোন অতিরিক্ত ফি নেয়া হয় না। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২৬শ টাকা নেয়া হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: শাহজালাল জানান, আমার জানা নেই। কেউ যদি বাড়তি ফি আদায় করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT