1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে গোয়াল ঘরে আগুন, পাঁচ লক্ষ টাকার ক্ষতি - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

নবাবগঞ্জে গোয়াল ঘরে আগুন, পাঁচ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জের জয়কৃঞ্চপুর ইউনিয়নের বামুয়াহাটি এলাকার শেখ আকবর তালুকদারের বাড়ির  হাস চুরি করাকে কেন্দ্র করে মারামারি ও  গোয়ালঘরে আগুন দিয়ে গরু, ছাগল পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশী আকাশের(১৮) বিরুদ্ধে।

 

শনিবার দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, গত রবিবার শেখ আকবরের বাড়ি থেকে কয়েকটি হাস চুরি হয়ে যায়। আর সেই হাস চুরির অভিযোগ উঠে প্রতিবেশী রজ্জবের ভাগিনা আকাশের বিরুদ্ধে। আকাশ প্রায় কয়েকবছর ধরে তার খালু রজ্জবের বাসায় থাকেন বলে জানান স্থানীয়রা। একই এলাকার মৃত শেখ শফিউদ্দিনের ছেলে সজীব(২৭) আকাশকে ব্যাগে ভরে হাস নিয়ে যেতে দেখেছে এমন  সাক্ষী দিলে গতকাল সকালে সজীবের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আকাশ। তখন প্রতিবেশীরা এসে ফিরিয়ে দেয়। ঘটনার পর আকবর তালুকদারের স্ত্রী সামছুন্নাহার নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঝগড়ার সময় আকাশ বিভিন্ন কথা বলে হুমকি দেয় আকবরের পরিবারের সদস্যদের। দিনে ঝগড়া হয় আর রাতেই আকস্মিক ভাবে আকবরের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি গরু সহ দুটি ছাগল ও গোয়াল ঘর পুরে ছাই হয়ে যায়। গোয়াল ঘরে আগুন লাগায় আকবরের পরিবার সহ স্থানীয়রা অভিযোগ করেন এঘটনা আকাশ ঘটিয়েছে।

 

এবিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে হাসচুরি ও মারামারির ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে কে গোয়াল ঘরে আগুন লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। আগুন লাগার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম।

 

এবিষয়ে ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, রবিবার আমি বাড়ির হাস চুরির সন্দেহে আকাশদের বাড়িতে যাই বিচার দিতে, তখন উল্টো আমাকে মারতে আসে তারা। পরে সাক্ষী সহ প্রমান হয় আকাশ হাস চুরি করেছে। এতে ক্ষিপ্ত  হয়ে গতকাল সজীবকে চাইনিজ কুড়াল দিয়ে মারার জন্য হামলা করে আকাশ। আর তখন বলে আমার গরুও নিয়ে যাবে। আর রাতেরই আগুন লাগে গোয়ালে। তিনি বলেন,আমার সব শেষ হয়ে গেছে। গরু ছাগল যা ছিলো সব মরে গেছে। আমি শেষ হইয়া গেছি। এ আগুন আকাশই লাগাইছে, ওই হুমকি দিছিলো।

 

সকালবেলা ঘটনাস্থল পরিদর্শন করে জয়কৃঞ্চপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম কুদ্দুস। এসময় তার দলের পক্ষ থেকে সহায়তা নিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে থাকবেন বলে জানান।

 

অভিযুক্ত আকাশের বাড়িতে গিয়ে আকাশ ও রজ্জব কাউকেই পাওয়া যায় নি। রজ্জবের স্ত্রী জানান, আকাশ হাস চুরি করেনি। গতকালকে হাতাহাতি হয়েছে কিন্তু কোন কুড়াল ছিলো না আকাশের কাছে। গতকালকের ঘটনার পর আকাশ এখান থেকে চলে গিয়েছে। গোয়াল ঘরে আকাশ আগুন দেয় নি।

 

বারুয়াখালী পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT