1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ‘ডেরা রিসোর্ট’ বন্ধের দাবি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ‘ডেরা রিসোর্ট’ বন্ধের দাবি

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুবায়ের হুসাইন ফয়েজী, মাওলানা আব্দুর রহমান নাদেমী, মাওলানা আশিকুর রহমান সারোয়ার, মাওলানা আব্দুল মতিনসহ বালিয়াখোড়া ইউনিয়নের ৫ গ্রামবাসী।

বক্তারা বলেন, ডেরা রিসোর্টে ৫ তারকা হোটেলের নামে মাদক ব্যবসা দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি  দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে অপরদিকে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। যুব সমাজ, ছাত্র সমাজসহ গোটা এলাকায় এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে বলিষ্ঠ আকার ধারণ করছে। বক্তারা বলেন, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে রিসোর্ট এর ভিতরে চলে নাচ গানের আসর। যা ভোর পর্যন্ত লাগামহীন ভাবে চলতে থাকে। গানের শব্দে এলাকার মানুষ নির্ঘুম রাত পোহায়। বক্তারা আরো বলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে অবস্থিত ডেরা রিসোর্ট বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রভাবশালী নেতাদের ছত্র-ছায়ায় অসৎ উদ্দেশ্যে গড়ে উঠে। শুরুতে গরুর ফার্ম করার নামে অদৃশ্য ক্ষমতাবলে জোরপূর্বক জমি ক্রয় করে পরবর্তীতে রিসোর্ট স্থাপন করা হয়। রিসোর্টে বিনোদন ও অবকাশ যাপনের অন্তরালে চলছে মাদকসহ সকল অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ। সম্প্রতি রিসোর্ট কর্তৃপক্ষ একটি মদের ‘বার’ খোলার অনুমোদনের জন্য জোর তদবীর চালাচ্ছে। এ সময় তারা অবিলম্বে ডেরা রিসোর্ট সহ জেলার সকল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও অবৈধ মাদক ব্যবসা বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এ সময় আলেম-ওলামা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT