1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার, যে কারণে হত্যা হলো রাকিব - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার, যে কারণে হত্যা হলো রাকিব

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার, যে কারণে হত্যা হলো রাকিব

ঢাকার নবাবগঞ্জে অটো চালক রাকিব হত্যা মামলার লাশ উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টার দিকে এক প্রেস কনফারান্সের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। নিহত রাকিব (১৯) উপজেলার সাহাবাদ এলাকার মোঃ মোক্তার হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার আগলা ইউনিয়নের আগলা এলাকার মোঃ আনিছ এর ছেলে সন্ধিগ্ধ ইয়াসিন (২১) ও উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং এলাকার মোঃ শহিদ এর ছেলে আব্দুর রহমান আশরাফুল (১৮)।

প্রেস কনফারান্সের ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গত বুধবার (১৫ জানুয়ারী) সকালে রাকিব প্রতিদিনের মত তার নিজ বাড়ী থেকে অটো চালানোর উদ্দেশ্যে বের হয়। পরবর্তীতে সে আর বাড়ীতে ফিরে না আসলে ওই রাতেই আশেপাশে সব জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পরের দিন রাকিবের বড় ভাই রবিউল হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

এরই জের ধরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান এর দিক নিদের্শনায় ঢাকা জেলা দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এর তত্বাবধায়নে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুমিনুল ইসলাম এর নেতৃর্তে ও এসআই আব্দুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় তদন্তে নিখোঁজ রাকিব হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ ইয়াসিন ও আব্দুর রহমান আশরাফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা জানায় পরকীয়ার জের ধরেই নিহত রাকিবকে আগলা পূর্বপাড়া সাকিনস্থ সুবেদ আলী টিপু সাহেবের মৎস খামারের পূর্ব দক্ষিন কোনায় ডোবার পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মৎস খামারের দক্ষিণ পার্শ্বে ডেবার মধ্যে কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রেখেছিলো বলে স্বীকারোক্তি দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT