1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে আহত, যুবক গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে আহত, যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে ভাঙ্গা কোকের বোতল  দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে বাঁধন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম তোতার ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯ জানুয়ারি দুপুরে বাঁধন ও তার পনেরো থেকে ষোলজন সহযোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ফারুক হোসেনের মালিকানাধীন আর রহমান হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। মামলার বাদী ফারুক হোসেন জানান, ঐদিন হামলাকারীরা আমার রেস্টুরেন্টে এসে বলে আপনি কাস্টমারের অশ্লীল ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তখন আমি যেন আকাশ থেকে পড়ে যাই। তাদের বলি, আমি সততার সাথে রেস্টুরেন্ট চালাচ্ছি। এটা কোন আবাসিক হোটেল নয়। ভিডিও করার বিষয় আমি কিছুই বলতে পারবোনা। পরে রেস্টুরেন্টের দোতালায় উঠে আমাকে কোকের বোতল ভেঙে আমার শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছি। এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, শুক্রবার ভোরে বাঁধনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওই রেস্টুরেন্টের বিষয়ে উভয় পক্ষ থানায় মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT