1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ভাষার মাসে দোহারে শহীদ মিনারে জুতা নিয়ে ছবি তুললেন শিক্ষক শিক্ষার্থীরা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ভাষার মাসে দোহারে শহীদ মিনারে জুতা নিয়ে ছবি তুললেন শিক্ষক শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ভাষার মাসের প্রথম দিনে ঢাকার দোহারে শহীদ মিনারে জুতা পায়ে একাধিক ছবি তুলেছেন লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শহীদ মিনার অবমাননার এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। খোঁজ নিয়ে জানা যায়, আজ ১ ফেব্রুয়ারি বিদ্যালয়টি ছিলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। অনুষ্ঠানের যে কোনো এক সময়ে শহীদ মিনারে ছবি তোলেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, আমরা সারাদিন খেলার অনুষ্ঠানে ব্যাস্ত ছিলাম। যদি এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এসময় তিনি শহীদ মিনার অবমাননার বিষয়ে দু:খপ্রকাশ করে বলেন, এমন ঘটনা ভবিষ্যতে যেনো না ঘটে এবিষয়ে লক্ষ্য রাখা হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার স্কুলে এমন ঘটনা খুবই দু:খজনক। যারা শহীদ মিনার অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT