1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে জাটকা ইলিশে সয়লাব বাজার, নীরব প্রশাসন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে জাটকা ইলিশে সয়লাব বাজার, নীরব প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
সরকারি নীতিমালা অনুযায়ী ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম আকারের ইলিশকে ‘জাটকা’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ আকারের ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ভাঙলে হতে পারে জেল-জরিমানা। এর তোয়াক্কা না করে অবাধে জাটকা বিক্রি করছেন ঢাকার দোহার উপজেলার আরতদার ও জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতিটি মাছবাজারেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে দুই থেকে চার ইঞ্চি আকারের জাটকা ইলিশ। প্রায় এক মাস ধরে উপজেলার মেঘুলা ও মৈনটঘাটের আরৎগুলোতে জেলেদের কাছে জাটকা বিক্রি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জাটকা বিক্রি বন্ধে বাজারগুলোতে মৎস্য অফিস ও প্রশাসনের তদারকি নেই। তাই জেলেরা শিকার করে প্রকাশ্যেই এসব জাটকা হাটবাজারে এনে বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জাটকা বিক্রি হচ্ছে উপজেলার নারিশা, হলের বাজার, দোহার বাজার, ইউসুফপুর বাজার, পালামগঞ্জ, বিলাসপুর ও বাংলাবাজারের মাছবাজারে।
নদী থেকে মাছ এনে ডালায় ঢেলে ডাক তোলেন আড়তদাররা। ডাকের মাধ্যমে মাছ কিনে বাজারে বসে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। বরফ দিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি হচ্ছে এসব ইলিশ।
স্থানীয়রা বলেন, প্রশাসন যদি জাটকা শিকার বন্ধ করে দিতে পারে, তাহলে বিক্রিও বন্ধ হবে।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়েছি কিন্তু আমাদের লোকবল কম থাকায় পুরো উপজেলায় মনিটরিং সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, মৎস কর্মকর্তা ছুটিতে আছেনঅ আসলে আবারও অভিযান হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং তা বহাল থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এই আট মাস জাটকা আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT