1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অবৈধ বাস স্ট্যান্ড সরাতে ১ মাস সময় দিলেন ইউএনও - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অবৈধ বাস স্ট্যান্ড সরাতে ১ মাস সময় দিলেন ইউএনও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া কালেমা চত্বরের পাশে দোহার পৌরসভার রাস্তা অবৈধভাবে দখল করে দীর্ঘদিন গড়ে ওঠা জয়পাড়া পরিবহন ও ডিএনকে পরিবহনের অবৈধ বাসস্যান্ড সরাতে বাস মালিকদের ১ মাসের সময় বেধেঁ দিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দোহার পৌরসভায় বাস মালিকদের সাথে এক সভায় দোহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বাস মালিকদের সাথে বৈঠকে এ নির্দেশনা প্রদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, জয়পাড়া কালেমা চত্বরের পাশ থেকে বাসস্ট্যান্ডটি সরিয়ে সেখানে রাস্তার দুইধারে ফুটপাত দখল করে থাকা অটো গাড়ি পার্কিং এবং রাস্তার দুইপাশের হকারদের সরিয়ে নিলে জয়পাড়া পূর্ব বাজারের যানযট কমে যাবে।
এ ব্যাপারে ডিএন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব বলেন, ইউনও স্যার আমাদেরকে ডেকে বাসগুলো এখান থেকে সরিয়ে নিতে বলেছেন। আমরা এক মাসের সময় চেয়েছি। এ মাসের মধ্যে আমরা বাসগুলো সরিয়ে নিবো।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাব্বাসুম বলেন, আমরা তাদেরকে বাসস্ট্যান্ড সরিয়ে নিতে ১ মাসের সময় দিয়েছি। তারা এক মাসের মধ্যেই বাসস্ট্যান্ড সরিয়ে নিবে বলে জানিয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিকে অবৈধ বাস স্ট্যান্ড সরিয়ে পৌরসভার জায়গাটি দখলমুক্ত করতে এবিষয়ে আলোচনা করেন দোহারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৬ নভেম্বর গত তারিখে ঢাকা দক্ষিণের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক এশিয়া বার্তার প্রিন্ট এবং অনলাইন সংস্বকরণের দোহার পৌরসভার সরকারি রাস্তা দখল করে অবৈধ বাসস্ট্যান্ড শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সুশিল সমাজ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT