1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সালিশী বৈঠকে অপমান সইতে না পেরে কৃষকের আত্মহত্যার অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে সালিশী বৈঠকে অপমান সইতে না পেরে কৃষকের আত্মহত্যার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
বড় ভাইয়ের সাথে জমি সংক্রান্ত ঘটনায় গ্রাম্য বিচারে ১ লাখ টাকা জরিমানা আর জায়গা ছেড়ে দিতে চাপ দেয়া হয় নুরুল হক(৬০)কে। গত মাস দুয়েক আগে এ ঘটনা ঘটে নবাবগঞ্জের কৈলাইল ইউনয়িনের মেলেং গ্রামে। এঘটনার জের ধরে শনিবার স্থানীয় কয়েক জন মোড়ল ওই কৃষককে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর নেয় বলে অভিযোগ নুরুল হকের পরিবারের। সেই চাপ ও ক্ষোভে বিষপান করে নুরুল হক। বিষপানের ৫দিন পর বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে সে মারা যায়। ঘটনাটি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও স্বজনরা জানায়, গত শনিবার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামে শালিসী বৈঠকে মারপিটের চেষ্টার অভিযোগে মানসিক কষ্টে কৃষক নুরুল হক পাড়াগ্রাম মেয়ের বাড়ি হতে ফেরার পথে পাড়াগ্রাম স্কুল মাঠে বসে বিষপান করে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁর স্বজনদের খবর দেয়। তারা নুরুল হককে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। ঘটনার ৫দিন পর বুধবার দুপুরে সে মারা যায়।
নিহতের বড় মেয়ে নুর নাহার বলেন, তাঁর বাবা গ্রাম্য শালিসী ও তার চাচা মালেকের চাপেই বিষপান করে। তার চাচা মালেক চাচী আসমা জমি দখল করতে প্রতিবেশী মো. লিয়াকত ও গ্রাম্য শালিসী আব্দুর রশিদ আব্দুল কুদ্দুসসহ কয়েকজনকে ডেকে আনে।
এদিকে হাসপাতালে মৃত্যুর আগে নুরুল হক এ ভিডিও রেকডিংয়ে বলেছেন, তার বড় ভাই আব্দুল মালেক লোকজন ডেকে তাঁকে ভয়ভীতি দেখিয়েছে। নুরুল হককে বাড়ী ছেড়ে দিতে বলেছে। তাই তিনি আর বাঁচতে চান না।
এবিষয়ে গ্রাম্য শালিসী আব্দুর রশিদ বলেন, আমরা কোনো বিচার করিনি। কয়েক বছর আগে একটা শালিসীতে যে রায় হয়েছে সেটা মেনে নিতে বলেছি। চাপ দেয়ার তো প্রশ্নই উঠে না।
আব্দুল কুদ্দুস বলেন, নুরুল হকের ভাই মালেকের জমি নিয়ে কয়েক বছর আগে সাবেক ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন একটা রায় দিয়ে গেছে। তার কথাটা বাস্তবায়নের জন্য গ্রামবাসী সবাই বলেছি। তবে নুরুল হকের স্ত্রীর সাথে ঝগড়ার কারণে সে বিষপান করলেও এখন বিষয়টি নিয়ে অন্যদিকে প্রবাহিত করা হচ্ছে। ঘটনার পর হতেই নিহত নুরুর হকের বড় ভাই আব্দুল মালেক ও তাঁর স্ত্রী ঘরে তালা দিয়ে পালিয়েছে। বাড়িতে কাউকেই যাওয়া যায়নি।
এ দিকে বৃহষ্পতিবার বিকেলে নুরুল হকের লাশ গ্রামের বাড়ি পৌছলে স্বজনদের কান্নার রোল পড়ে যায়। যাদের কারণে বাবা মারা গেছে তাঁদের বিচার চান তার বড় মেয়ে নুর নাহার।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেই পুলিশ নিহতের বাড়ী গিয়ে বিস্তারিত জেনেছে। লিখিত অভিযাগ দিলে মামলা নেয়া হবে। এ ধরনের ঘটনায় কেউ দোষী থাকলে ছাড় দেয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT