1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে প্রশাসনের অভিযানে দুই কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে প্রশাসনের অভিযানে দুই কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মুন্সিকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সরকারি দুই কোটি টাকা মূল্যের প্রায় ৩০ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেখানে থাকা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দোহারের মুন্সিকান্দা মৌজায় ১নং খাস হালট সরকারি সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে প্রায় ৩০ শতাংশ জায়গা অবৈধ দখলে রেখেছিল একটি চক্র। বৃহস্পতিবার দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন। এতে সরকারের প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT