1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

নবাবগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে কাজ করতে এসে গ্রেপ্তার হলেন আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক রতন চন্দ্র বসাক। সে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সোমবার বিকেল ৫টায় তাকে নবাবগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস থেকে আটক করে পুলিশ। অন্য দিকে উপজেলার কোমরগঞ্জ এলাকা হতে সোমবার রাতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, আওয়ামীলীগ জয়কৃষ্ণপুর ইউনিয়ন সভাপতি রতন বসাক সোমবার দলিল লেখার কাজে উপজেলায় আসে। সংবাদ পেয়ে বিকেল ৫টায় পুলিশ তাঁকে আটক করে। পরে মামলার নথি খুজে দেখে তার নামে রাজনৈতিক মামলা রয়েছে। সে জুলাই আগষ্টে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় একটি মামলায় এজাহার নামীয় আসামী। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করে। তার বিরুদ্ধে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মানুষের জমি লিখে নেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো. মিলন বলেন, দল ক্ষমতায় থাকাকালে রতন বসাক অনেকের জমি কম টাকায় নিজের নামে লিখে নিয়েছেন। গ্রাম্য সালিশীতে একক প্রভাব বিস্তার করতো। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না।
অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লাকে কোমরগঞ্জ এলাকা থেকে রাতে গ্রেপ্তার করে। সে উপজেলার চুড়াইন ই্উনিয়নের সোনাতলা গ্রামের হামিদ মোল্লার ছেলে। তাঁকে রাতের আধাঁরে ফসলী জমির মাটি বিক্রির সময় মাহেন্দ্র গাড়ীসহ আটক করে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এদেরকে গ্রেপ্তার করে সুর্নিদিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT