1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে হেলথ কেয়ার ক্লিনিকে শিশুর মৃত্যু, সারে তিন লাখ টাকায় দফারফা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে হেলথ কেয়ার ক্লিনিকে শিশুর মৃত্যু, সারে তিন লাখ টাকায় দফারফা

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে। গত ২৭ ফেব্রুয়ারি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন। তবে, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের মধ্যে ৩ লাখ ৬০ হাজার টাকায় আপস রফা হওয়ায় হাসপাতালটি পুনরায় চালু করা হয়েছে। জানা যায়, শিশুটির মলদ্বারে জন্মগত ত্রুটি থাকায় মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাফিজুর রহমানের পরামর্শে তাকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। অপারেশনের পর যথাযথ পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টের অভাবে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এর আগেও এই হাসপাতালে একাধিক হতাহতের ঘটনা ঘটে। প্রতিবারই তদন্তের নামে সময়ক্ষেপন ও টাকা ঢেলে ঘটনা ধামাচাপা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সিভিল সার্জন মকছেদুল মোমিন জানিয়েছিলেন, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে এবং রিপোর্টের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের গেট খোলা এবং রোগীরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছেন। হাসপাতালটির তথ্য কর্মকর্তা আব্দুল করিম জানান, তারা শিশুটির পরিবারের সাথে আপস করেছেন এবং তদন্ত কর্মকর্তা ডাক্তার ফেরদৌসের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার থেকে হাসপাতালটি পুনরায় চালু করেছেন। তদন্ত কমিটির প্রধান ডাক্তার ফেরদৌস এই দাবি অস্বীকার করে বলেন, তদন্ত এখনও শেষ হয়নি। আমি হাসপাতাল চালু করার কথা বলিনি। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাক্তার মো. আনিসুর রহমান জানিয়েছেন, হাসপাতালটি বন্ধ নাকি চালু থাকবে, সে ব্যাপারে তিনি লিখিত কিছু পাননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT