1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে হাত পা বেধে যুবককে হত্যার চেষ্টা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে হাত পা বেধে যুবককে হত্যার চেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নয়াবাড়িতে বালু ব্যবসাকে কেন্দ্র করে মিরাজ (৩৫) নামে এক যুবককে হাত পা বেধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজ উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার মতিয়ার রহমানের ছেলে।
আহত মিরাজের ভাই তুষার জানায়, নয়াবাড়িতে কয়েকবছর ধরে বালুর ব্যবসা করে আসছেন তারা। গত দুই মাস আগে স্থানীয় গৌতম ও সিবু নামে দুই ব্যক্তি তাদের বাণিজ্যিক জায়গা দখল করে ব্যবসা করতে চায়। এক পর্যায়ে বালু ফেলে দখলের চেষ্টা চালায়। এনিয়ে বাধা দিলে সোমবার রাতে মিরাজকে হত্যার উদ্দেশ্যে নয়াবাড়ি ইউনিয়নের দেওয়ান বাড়ির মোড়ে হাত পা বেধে বস্তায় ভরে নদীতে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে। এসময় ফিরোজের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গৌতম ও সিবু সহ বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত গৌতম বলেন, এব্যাপারে আমরা কিছুই জানিনা এবং ঘটনার সাথে আমরা জরিত নই। তিনি বলেন, আমি চাই সুষ্ঠু তদন্ত করে জরিতদের বিচার হোক।

এদিকে অপর অভিযুক্ত সিবু জানান, আমি এ ঘটনার সাথে কানো ভাবেই জরিত নই। বরং মিরাজের কাছে আমি এখোনো বালু বিক্রির টাকা পাই। তিনি আরও বলেন, হয়রানীর জন্য যদি আমাদের নাম দেয়া হয় তবে আসল অপরাধীর শাস্তি হবে না।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাে প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT